বাসের চাপায় পা হারানো সেই রাসেল ৩৩ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন

১০ অক্টোবর ২০২১, ১০:২৭ AM
বাসচাপায় পা হারানো রাসেল

বাসচাপায় পা হারানো রাসেল © ফাইল ছবি

গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেল ক্ষতিপূরণ বাবদ মোট ৩৩ লাখ টাকা পেয়েছেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়াল সড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। 

রাসেলের পা হারানোর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সব মিলিয়ে ৩০ লাখ টাকা এবং চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা পেয়েছে রাসেল।

আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা বলেন, হাইকোর্টের রায়ের পর চার কিস্তিতে রাসেলকে ২০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। রায়ের আগে উচ্চ আদালতের আদেশের পর রাসেলকে দুই দফায় ১০ লাখ টাকা এবং তার চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা দিয়েছিল গ্রিন লাইন কর্তৃপক্ষ।

রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম ওই বছরই হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৪ মে হাইকোর্ট রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১ অক্টোবর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন।

 

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬