৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

০৯ অক্টোবর ২০২১, ০৩:৪৪ PM
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খান

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খান © সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী (১০)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খান (২৮)। এ ঘটনায় শনিবার (৯ অক্টোবর) মির্জাগঞ্জ থানায় মামলা করেছে শিশু টির মা।

ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খান উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও ভয়াং গ্রামের আজিজ খানের ছেলে।

মামলা সূত্র থেকে জানা গেছে, শিশু শিক্ষার্থী উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আসলাম সরদারের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। গত ৮ই অক্টোবর শুক্রবার শিশুটি ভয়াং বাজারের তার খালা কমলা বেগমের বাড়ি বেড়াতে যায়। দুপুরের দিকে সুমন ওই ঘরে গেলে শিশুটিকে জিজ্ঞেস করে তোমার খালা কোথায়? শিশুটি বলে খালা একটু নানা বাড়িতে গেছে। তখন সুমন শিশুটির কাছে পান চায়। পান নিয়ে আসলে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। লোকজনের টের পেয়ে সুমন পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, মামলটি রুজ করে আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬