নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৮ জেলের কারাদণ্ড

০৮ অক্টোবর ২০২১, ০৩:৪৭ PM
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৮ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৮ জেলের কারাদণ্ড © সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১’ এর আওতায় শরীয়তপুরে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জাজিরা উপজেলার মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত ৩০ কেজি মাছ এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদের ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ২১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close