স্কুল ছাত্রের অনুরোধে প্রধানমন্ত্রীর আশ্বাস, সেতু হচ্ছে পায়রা নদীতে

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৯ PM
সেতু নির্মাণের অনুরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে ছিলেন শীর্ষেন্দু বিশ্বাস নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী

সেতু নির্মাণের অনুরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে ছিলেন শীর্ষেন্দু বিশ্বাস নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী © সংগৃহীত

পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে ছিলে শীর্ষেন্দু বিশ্বাস নামে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। সেই চিঠির উত্তরে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।

অবশেষে শীর্ষেন্দু বিশ্বাসের সেতু নির্মাণের সেই অনুরোধ বাস্তবায়িত হচ্ছে। সরকার ইতোমধ্যে পটুয়াখালী-কচুয়া আঞ্চলিক মহাসড়কের ওপর পায়রাকুঞ্জ এলাকায় সেতুটি নির্মাণের জন্য ১ হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সেতুর নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দীক এ কথা জানান।

তিনি বলেন, ‘পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির উত্তরে প্রধানমন্ত্রী সেতুটি নির্মাণের আশ্বাস দেন। তার আশ্বাসেই সেতুটি নির্মিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেগুলোর মূল্যায়নের কাজ চলছে। আশাকরি ২ থেকে ৩ মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হবে এবং শিগগিরই কাজ শুরু হবে।’

সেতু নির্মাণে পুরো ব্যয় সরকারের নিজস্ব খাত থেকে বহন করা হবে। ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ও ১০ দশমিক ৩ মিটার প্রস্তের সেতুটির নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালে।

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬