প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় মা-মেয়ের মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৯ PM
প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় মা-মেয়ের মৃত্যু

প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় মা-মেয়ের মৃত্যু © ফাইল ফটো

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় শালিখার আড়পাড়া-বুনাগাতী সড়কে জুনারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন শালিখার উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার ৭ মাসের শিশু কন্যা খাদিজা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, পুলম গ্রামের নিজ বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানযোগে শরীফা বেগম তার শিশু কন্যা খাদিজাকে নিয়ে উপজেলা সদর আড়পাড়ায় প্রাণিসম্পদ অফিসে প্রশিক্ষণ নিতে আসছিলেন। পথিমধ্যে জুনারী মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুত গতির একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ট্র্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে দুই জনেরই মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চালক শুকুর আলীকে (৪৫) আটক ও ট্রাক জব্দ করেছে। চালক শুকুর আলী যশোরের ঝিকরগাছা উপজেলা কাটাখালী গ্রামের মোকছেদ আলীর ছেলে।

এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬