সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকি ছবি

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, হাতুড় ইউনিয়নের গাহলী (মহালী) গ্রামের মো: আফিজের ছেলে গাহলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবু হানিফ (১৭) মোটরসাইকেলযোগে বাগডোব থেকে মহাদেবপুর আসার পথে লক্ষণপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ ঘটলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সাথে থাকা একই গ্রামের আ: করিমের ছেলে লতিফর (১৮) ও গোফ্ফারের ছেলে মকবুল আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম মাহমুদ বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি চাওয়া হলে, লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬