স্বাস্থ্য অধিদফতর বলছে

১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত এখনো হয়নি

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১০ PM
অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম © ছবি : সংগৃহীত

১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, টিকা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটিসহ অন্যান্য সবার পরামর্শ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদফতর এ সিদ্ধান্ত গ্রহণ করবে।

কিন্তু এর আগে শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের খুব দ্রুত সময়ের ভেতর টিকা দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দেশে আবারও গণটিকা কার্যক্রম প্রসঙ্গে ধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও নির্দেশনা পাইনি। যদি এ রকম পরিকল্পনা হয়, সেটি নিশ্চয়ই জানানো হবে।

দেশের সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, গত সাত দিনে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৫৮ জন, তার আগের সপ্তাহের চেয়ে ৩ হাজার ৭৫৮ জন কম। মৃত্যুর সংখ্যাও কমেছে।

পুরো সপ্তাহের প্রথম দুদিন শনাক্তের হার সাত শতাংশের কিছুটা বেশি ছিল, এরপরের দিনগুলোতে থেকে ছয় শতাংশ বা এর চেয়ে কিছুটা বেশি। সামগ্রিকভাবে গত ৩০ দিনের সংক্রমণের যে চিত্র সেটা এই মুহূর্তে নিম্নমুখী আছে। এই শনাক্তের হার যদি ধারাবাহিকভাবে অব্যাহত রাখা যায় তাহলে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার যে প্রচেষ্টা চলছে, সেটা বেগবান হবে।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হচ্ছে তাদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর এবং ৬১ থেকে ৭০ বছর বয়সী বেশি।

বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চললে এবং টিকা নিলে অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডা. নাজমুল ইসলাম।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close