শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকরা ভিড় করলে ব্যবস্থা

১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬ AM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকসহ সর্বসাধারণকে অযথা ভিড় কিংবা জটলা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায় জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীসহ জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সামনে শিক্ষার্থীদের অভিভাবকসহ সর্বসাধারণকে অযথা ভিড় কিংবা জটলা সৃষ্টি থেকে বিরত থাকতে বলা হলো।

পাশাপাশি সবাইকে মাস্ক পরিধান করা ও শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন‍্য নির্দেশ দেওয়া হলো। আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রবেশমুখ ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করবেন। যেসব প্রতিষ্ঠানে কেবল একটি প্রবেশ মুখ, সেসব প্রতিষ্ঠানে একাধিক প্রবেশমুখের ব্যবস্থা করার চেষ্টা করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকদের পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত দেহের তাপমাত্রা পরিমাপ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close