হাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী

১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ PM
বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী © সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পেটে ব্যাথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে।

ইকবাল সিদ্দিকী আরও জানান, বঙ্গবীর এখন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আশু সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
close