পরীমনির হাতে নতুন লেখা

১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:১২ PM
আলোচিত চিত্রনায়িকা পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমনি © সংগৃহীত

হাতে আবারও নতুন লেখা নিয়ে প্রকাশ্যে আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এবার ডান হাতের তালুতে লিখলেন ‘... মি মোর’। আদালত প্রাঙ্গণে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে অপেক্ষমাণ ভক্তদের স্যালুট জানানোর সময় আজ মেহেদিতে লেখা সেই লেখাটি দেখা যায়।

যথারীতি এই লেখা নিয়েও চলছে ভক্ত-সমালোচকদের মধ্যে চুল-চেরা বিশ্লেষণ। উঠেছে গুঞ্জন, ছবিটি হয়েছে ভাইরাল। কিন্তু এবারের ‘... মি মোর’ শ্লোগানের ব্যাখ্যা আর মেলানো যাচ্ছে না। কারণ, আগের স্লোগান ‘ডোন্ট লাভ মি বিচ’-এর সঙ্গে এবারেরটি বেশ বিপরীত।

পরে এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, আমার কষ্ট লাগছে এখন। অনেকেই আমার লেখাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সবাই ভাবছেন আমি লিখেছি ‘লাভ মি মোর’। আসলে তো আমি লিখেছি ‘...ক (গালি) মি মোর’।’’

কিন্তু কেন এই লেখা? এখন তো সবই আপনার অনুকূলে। কার উদ্দেশে এটি বলেছেন। জবাবে পরীমনি বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।

২৭ দিন গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে গত  ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে গাড়িতে ভক্তদের উদ্দেশে হাত নেড়েছিলেন পরীমনি। সে সময়ও তার হাতে মেহেদি দিয়ে একটি লেখা অনেকের নজর কাড়ে।

সে সময় তার হাতে লেখা ছিল, ‘Don’t love me bitch’, বাংলায় যার ভাবার্থ দাঁড়ায় ‘তোমার ভালোবাসার পরোয়া করি না।’

গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি।

পরের দিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনির নামে মামলা করে র‍্যাব। সেদিনই পরীমনিকে আদালতে নিয়ে চার দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে আরও দুই দফায় তিন দিনের রিমান্ডে নেয়া হয় পরীমনিকে।

পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬