ছাত্র-ছাত্রীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র

১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪০ AM
মো. আতিকুল ইসলাম

মো. আতিকুল ইসলাম © ফাইল ফটো

শিক্ষার্থীদের ফুল হাতার শার্ট এবং ফুল প্যান্ট পরে ক্লাসে যেতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এডিস মশার আক্রমণ থেকে নিজেদের রক্ষায় এই পরামর্শ দেন তিনি।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে একাত্তর টিভির নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, শিক্ষার্থীরা ফুল প্যান্ট-শার্ট পরে স্কুলে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও এ পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রগ্রাম হাতে নেন তারা। ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করেন। স্কুল ও কলেজ ক্যাম্পাস মশা মুক্ত করার জন্য এ প্রগ্রাম।’

অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফারজানা রূপা। অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া ডেঙ্গু বিশেষজ্ঞ এবং কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ  গোলাম ফারুকও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিএসে দাপট দেখাচ্ছেন ২৪-২৬ বয়সধারীরা, ত্রিশোর্ধ্ব মাত্র ৫%
  • ২০ এপ্রিল ২০২৬