গফরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯ PM
গফরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

গফরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু © প্রতীকি ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাপের কামড়ে আরাফাত (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল মনি।

নিহত আরাফাত গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও স্থানীয় শিলা বাজার হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় আরাফাত তাদের মাটির দেয়ালের ঘরে টেবিলে বসে পড়ালেখা করার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে প্রথমে তাকে ওঝার কাছে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কিন্তু সেখানে সাপের কামড়ের চিকিৎসা সেবা না থাকায় পরিবারের সদস্যরা আরাফাতকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য রওনা হলে পথিমধ্যেই মারা যায় সে।

 

 

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬