দেশে করোনা টিকার সঙ্কট নেই: সাবেক শিক্ষামন্ত্রী

০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৫ AM
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ © ফাইল ছবি

বিশ্বের উন্নত দেশে করোনা টিকা সঙ্কট থাকলেও বাংলাদেশের এ টিকার কোন সঙ্কট নেই বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বুধবার (০৮ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ৩০ লাখ শহীদের বিনিময় এদেশের মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করছেন। এ দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী, সমৃদ্ধশালী হিসেবে গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, এই করোনা মহামারীতে বিশ্বের অর্থনীতি চাকা অচল হওয়ার পথে থাকলেও বাংলাদেশের মানুষের ওপর এর প্রভাব পড়তে দেননি শেখ হাসিনা। করোনা মহামারীতেও এদেশের মানুষ না খেয়ে মারা যায়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ আরো বলেন, বিশ্বের উন্নত দেশে করোনা টিকা সঙ্কট থাকলেও বাংলাদেশের এ টিকার সঙ্কট নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ রেখেছেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close