পার্বত্য চট্টগ্রামে বিদ্যালয় স্থাপন ও শিক্ষক নিয়োগের সুপারিশ

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬ PM
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা © সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিদ্যালয়বিহীন গ্রামে ১ হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং ১ হাজার ৫৮৫টি পদে নিয়োগের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। বৈঠকের পর সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়াও বৈঠকে পার্বত্য এলাকায় ১৪২টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় ‘বিদ্যালয়বিহীন গ্রামে ১ হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে’ অন্তর্ভুক্ত করে জাতীয়করণের জোর সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়- তিন পার্বত্য জেলায় বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা এক হাজার ৪৮ জন এবং কর্মরত সহকারী শিক্ষকের সংখ্যা ৬ হাজার ৭৮৯ জন। পার্বত্য জেলায় প্রাথমিকের শিক্ষকের মোট পদ সংখ্যা ৯ হাজার ৪২২টি। এসব পদের বিপরীতে প্রধান ও সহকারী শিক্ষক মিলে কর্মরত আছেন ৭ হাজার ৮৩৭ জন।

বৈঠকে পার্বত্য শান্তিচুক্তির অধীনে প্রণীত নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে দফতরি নিয়োগ প্রক্রিয়া জেলা প্রশাসকের পরিবর্তে জেলা পরিষদের অধীনে ন্যস্ত করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ. বি. এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি এবং বাসন্তী চাকমা।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close