জামায়াত নেতারা নাশকতার পরিকল্পনা করছিলেন :পুলিশ

০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮ PM
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান © সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামীর নেতারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে করছিলেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান।

সোমবার রাতে বনানীর পুলিশ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছিলেন— এমন সংবাদের ভিত্তিতেই তাদের আটক করা হয়।

সোমবার সন্ধ্যার দিকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯ শীর্ষ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬