সেক্রেটারিসহ জামায়াতের ৯ নেতা-কর্মী আটক

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৬ PM
জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী © সংগহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশের গুলশানের বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

আটককৃতদের মধ্যে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ অন্তত আরও ১০ জন রয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসভবনে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

মো. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। রাত পৌনে আটটার দিকেও সেখানে অভিযান চলছিল বলে ভাটারা থানার পরিদর্শক রফিকুল হক জানিয়েছেন।

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence