ডেঙ্গু কেড়ে নিল কলেজশিক্ষকের প্রাণ

০২ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯ PM
গাজী রুমা নাসরিন

গাজী রুমা নাসরিন © ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই শিক্ষকের নাম গাজী রুমা নাসরিন (৪২)। রাজবাড়ীর ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

রাজবাড়ী পৌর এলাকার বেড়াডাঙ্গাতে রুমা নাসরিনের বাড়ি। তার স্বামী নাজমুল আলম চৌধুরী একটি বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক। নাজমুল-রুমা দম্পতির এক ছেলেসন্তান আছে।

রুমা নাসরিনের ভাই গাজী আহসান হাবীব বলেন, ছেলের ভর্তি পরীক্ষার জন্য রুমা কয়েকদিন আগে ঢাকায় যান। ওই সময় সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে সে রাজবাড়ীতে চলে আসেন। রাজবাড়ীতে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে তিন দিন আগে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হলে আজ সকাল ৮টায় সে মারা যান।

আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
close