যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা

০৬ এপ্রিল ২০২৬, ১০:০১ PM
ডা. জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান © টিডিসি

প্রায় দুই সপ্তাহের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা। 

এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীর স্ত্রীকে স্বাগত জানান তার মেয়ে জাইমা রহমান, বড় বোন শাহিনা খান বিন্দু এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আমানুল্লাহসহ অন্যরা।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে অংশগ্রহণের জন্য ডা. জুবাইদাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নেন। শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তি ও বিকাশই এই জোটের মূল লক্ষ্য।

তারই অংশ হিসেবে গত ২৪ মার্চ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র দফতরে সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের প্রতি যত্ন, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রকল্প এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান, যাতে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠান শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। ডা. জুবাইদা সেটি পরিদর্শন করেন। হোয়াইট হাউসে ট্রাম্প-পত্নী আয়োজিত সম্মেলনের সমাপনী অধিবেশনেও তিনি অংশ নেন।

এর আগে গত ২২ মার্চ ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা। যাত্রাপথে তিনি যুক্তরাজ্যে যাত্রা বিরতি করেন।

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ৩১ আগস্ট ২০২৬
দেশের বাজারে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ৫জি
  • ৩১ আগস্ট ২০২৬
যশোরের ‘সবজি চারা গ্রামে’ বৃষ্টির ক্ষত, ঘুরে দাঁড়ানোর চেষ্ট…
  • ৩১ আগস্ট ২০২৬
দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের
  • ৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ভয়ভীতি সৃষ্টি…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬