ঢাকায় ফিরেছেন আফগানিস্তানে কর্মরত ৬ বাংলাদেশি প্রকৌশলী

০১ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ AM
ছয় প্রকৌশলী

ছয় প্রকৌশলী © ফাইল ছবি

আফগানিস্তানের কাবুল থেকে কাতারের দোহায় যাওয়া ছয় প্রকৌশলী ঢাকায় ফিরেছেন। গতকাল মঙ্গলবার রাত ১১ টা৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

এ প্রকৌশলীরা হলেন—রাজীব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। তারা আফগান ওয়্যারলেসে কর্মরত ছিলেন।

এর আগে রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে ২০ জনকে দেশে ফেরানো হচ্ছে। এ ছাড়া আফগানিস্তানে আটকে পড়াদের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে।

এর আগে শনিবার রাতে এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। শিগগিরই তারা একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আসবেন।

আফগানিস্তানে এখন পর্যন্ত ২৯ বাংলাদেশির অবস্থান নিশ্চিত হয়েছে দেশটির কূটনৈতিক মিশনের দায়িত্বে থাকা উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬