দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে

০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ AM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১২:২৯ PM
জ্বালানি সাশ্রয়ের জন্য রাজধানীর মার্কেট বন্ধের সময়ে এগিয়ে আনার চিন্তা করছে সরকার

জ্বালানি সাশ্রয়ের জন্য রাজধানীর মার্কেট বন্ধের সময়ে এগিয়ে আনার চিন্তা করছে সরকার © এআই সৃষ্ট ছবি

ইরান যুদ্ধসহ বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে দেশের জ্বালানি খাতে চাপ বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিসসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এবার দোকান, মার্কেট ও শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আনার চিন্তা করছে সরকার। সে অনুযায়ী রাত ৮টার মধ্যে এসব বন্ধের নির্দেশনা আসতে পারে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। করোনাকালে সংক্রমণ এড়াতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু গণমাধ্যমকে বলেছেন, দোকানপাট, শপিংমল খোলা ও বন্ধের বিষয়ে বৃহস্পতিবার নতুন সিদ্ধান্ত নেবে সরকার। এ জন্য বুধবার রাতে স্ট্যান্ডিং কমিটির বৈঠক করেছেন তারা। এতে নেওয়া সিদ্ধান্ত সরকারকে জানানো হবে।

সরকারি-বেসরকারি অফিস বিকেল ৫টায় ছুটি হয় উল্লেখ করে তিনি বলেন, দোকানপাট ও শপিংমলগুলো অন্তত রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। কারণ অনেকে অফিস শেষে মার্কেটে আসেন, বিভিন্ন পণ্য কেনাকাটা করেন।

আরও পড়ুন: অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

জানা গেছে, গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতাসহ বিভিন্ন মার্কেটের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে ৪০ শতাংশ আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।

ইরান যুদ্ধসহ বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে দেশের জ্বালানি খাতে চাপ বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানোসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। সরকারি চাকরিজীবীদের হোম অফিস ও সময়সূচিতে পরিবর্তনসহ সাপ্তাহিক ছুটিতেও পরিবর্তন আনা হতে পারে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় এ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9