১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ

৩১ আগস্ট ২০২১, ০৯:৫৬ PM
করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন © ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত করোনার টিকা প্রদানের জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া নিবন্ধিত গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই (ওয়াক ইন ভিত্তিতে) রেজিস্ট্রেশন করা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স কমিটি এ সিদ্ধান্ত দিয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ জরুরি নির্দেশনা জারি করা হয়।

গর্ভবতী নারীদের টিকা দেওয়ার আগে অবশ্যই (গর্ভধারণের প্রমাণস্বরূপ) অ্যান্টিনেটাল চেকআপ (এএনসি) কার্ড/বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করতে হবে এবং তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্র স্বাক্ষর করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
close