জানা গেল কবে জেল থেকে ছাড়া পাচ্ছেন পরীমণি

৩১ আগস্ট ২০২১, ০৬:৩৭ PM
পরীমণি

পরীমণি © ফাইল ছবি

মাদক মামলায় গ্রেপ্তারের ২৬ দিন পর আজ মঙ্গলবার জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মজিবুর রহমান পরীমণির জামিননামা দাখিল করেন। আগামীকাল বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।অভিযোগপত্র হওয়ার আগ পর্যন্ত পরীমণি জামিনে থাকতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী বলেন, আমরা পরীমণির জামিননামা দাখিল করেছি। তবে জামিননামা দাখিলের পর কিছু প্রক্রিয়া আছে, সেগুলো চলছে। সেই প্রক্রিয়াগুলো শেষ হলে জামিন নামাটি প্রথমে কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) যাবে। সেখান থেকে সেটি কাশিমপুর কারাগারে পৌঁছাবে। তারপর তিনি মুক্তি পাবেন। তবে আজকে তার কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, জামিন পাওয়া একটা অধিকার। তবে আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই আদেশ দিয়েছেন। এতে আমাদের কিছু করার নেই।

আপাতত পরীমণির মুক্তিতে কোনো বাধা নেই উল্লেখ করে তার আইনজীবী মজিবুর রহমান বলেন, আমরা চেষ্টা করব যাতে আজকেই তাকে জেলহাজত থেকে মুক্ত করা যায়। 

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় মদ, আইসসহ একাধিক মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

 

ট্যাগ: আদালত
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬