ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রাণঘাতী নতুন ভ্যারিয়েন্ট

৩০ আগস্ট ২০২১, ১১:২৩ AM
ডেঙ্গুর প্রাণঘাতী নতুন ভ্যারিয়েন্ট সারাদেশে ছড়িয়ে পড়েছে

ডেঙ্গুর প্রাণঘাতী নতুন ভ্যারিয়েন্ট সারাদেশে ছড়িয়ে পড়েছে © ফাইল ফটো

বাংলাদেশে ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী ভ্যারিয়েন্ট (ডেনভি-৩) পাওয়া গেছে এবং তা সারাদেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ডেঙ্গুর জিনোম সিকোয়েন্সিং নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত ২০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে জানা যায় তারা সবাই প্রাণঘাতী ডেনভি-৩ ভ্যারিয়েন্টে আক্রান্ত।

২০১৯ সালে সারা দেশে ভয়াবহভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পেছনেও এই ভ্যারিয়েন্ট দায়ী বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে।

ঢাকায় বিসিএসআইআরের ল্যাবের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম খান বলেন, ডেঙ্গির চারটি ভ্যারিয়েন্ট আছে (ডেনভি-১-৪), এর সবচেয়ে মারাত্মক হচ্ছে টাইপ-৩ অর্থাৎ ডেনভি-৩ ভ্যারিয়েন্টটি। বাংলাদেশে ডেনভি-১ ও ডেনভি-২, এ দুই ধরনের ডেঙ্গু আগে থেকেই ছিল। এবার সবচেয়ে মারাত্মক ভ্যারিযেন্টটি ধরা পড়ল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় ২০১৯ সালে। সে বছর ১ লাখ ১ হাজার ৩৫৪ জন মশাবাহিত এ রোগে আক্রান্ত হয় এবং এদের মধ্যে ১৭৯ জন মারা যায়।

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, চলতি বছর এ পর্যন্ত ৯ হাজার ৮৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪২ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বর্ষাকালে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর এই টাইপ-৩ ভ্যারিয়েন্ট।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close