সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো

০৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ PM
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো

সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো © টিডিসি

জাতীয় সংসদ-এ ‘ভোটার তালিকা (সংশোধন) বিল’সহ মোট ৭টি বিল কণ্ঠভোটে পাস হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত সংসদের অধিবেশনে এসব বিল অনুমোদন দেওয়া হয়।

অধিবেশনে মো. আসাদুজ্জহামান ১০টি অধ্যাদেশকে বিল আকারে সংসদে উত্থাপন করেন। একই দিনে মিজানুর রহমান মিনু ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা’ সংশোধন বিল উত্থাপন করেন। উত্থাপিত বিলগুলোর মধ্যে সাতটি পাস হয়।

পাস হওয়া বিলগুলো হলো— ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২৬, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) অ্যাক্ট-২০২৬, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন আইন-২০২৬, নির্বাচন কমিশন কর্মচারী (বিশেষ বিধান) সংশোধন আইন-২০২৬, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন-২০২৬, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ আইন-২০২৬ এবং বাংলাদেশ ল-অফিসার্স (সংশোধন) অ্যাক্ট-২০২৬।

অন্যদিকে, আপত্তি থাকায় তিনটি বিল— জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) আইন-২০২৬, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ আইন-২০২৬ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত বিল— তাৎক্ষণিকভাবে পাস করা হয়নি। এসব বিল বিস্তারিত আলোচনার জন্য সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। পরবর্তীতে কমিটির প্রতিবেদন অনুযায়ী আবারও বিলগুলো সংসদে উত্থাপন করা হবে।

এর আগে গত ২ এপ্রিল অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ আইনে রূপান্তরের সুপারিশ করে সংসদের বিশেষ কমিটি। এর অংশ হিসেবে ১০টি বিল উত্থাপন করা হয়, যার মধ্যে সাতটি পাস হয়েছে।

এ ছাড়া ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা’ সংশোধন বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

ট্যাগ: সংসদ
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9