প্রশাসনের আশ্বাসে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

২৯ আগস্ট ২০২১, ০৬:০৫ PM
রোববার নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা

রোববার নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চার দফা দাবিতে তিন ঘণ্টা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখার পর সমন্বয়কের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা৷

আজ রবিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়৷ এর আগে শিক্ষার্থীদের পক্ষে চারজন প্রতিনিধি ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ’র সাথে দেখা করেন এবং চার দফা দাবি উত্থাপন করেন৷

দাবিসমূহ হলো-

১. চতুর্থ বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা সঠিক ভাবে পুনঃমূল্যায়ন করতে হবে অথবা শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ প্রদান করতে হবে।

২. সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ক্লাস যাচাই।

৩. শিক্ষার্থীদের যে কোনো ধরনের একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করা।

৪. সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ এবং বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

এসব দাবি বিচার-বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয়া হয়।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত বাকি ছয়টি কলেজ থেকে আলাদাভাবে শিক্ষার্থীদের ফলাফলের হিসাব এবং কোনো প্রস্তাবনা আমি পাইনি। তারা (আন্দোলনকারী শিক্ষার্থীরা) অকৃতকার্য শিক্ষার্থীদের যে সংখ্যাটি বলছে সেটি আদৌ কতটুকু নিশ্চিত সংখ্যা সেটিও আমার জানা নেই।

অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বার বার বলছি সংশ্লিষ্ট কলেজ এবং সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে এবং তাঁদের প্রস্তাবনা পাঠাতে। যেন আমরা সেটি বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাতে পারি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence