মিরপুরে গ্যাস বিস্ফোরণে আহত আরও ২ জনের মৃত্যু

২৭ আগস্ট ২০২১, ১০:১৪ AM
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © ফাইল ছবি

গতকাল রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তাদের।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। সবশেষ মৃত দুজন হলেন সুমন (৪০) ও শফিকুল ইসলাম (৩৫)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসাইন জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ওই দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে শফিকুলের দেহের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পোড়া ছিল।

আবাসিক সার্জন আরও জানান, বিস্ফোরণে দগ্ধ রওশন আরার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬
৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬