মাউশি’র উপ-পরিচালক পদে ৯ প্রভাষকের সংযুক্তি

২৬ আগস্ট ২০২১, ০৮:১০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (কলেজ-১) পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৯ জন প্রভাষককে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতনক্রমে বদলি ও পদায়ন করা হলো। পদায়ন করা কর্মকর্তারা নিজ কর্মকর্মস্থল থেকে বেতন উত্তোলন করবেন।

সংযুক্তরা হলেন, মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্মের প্রভাষক মাহমুদ বিন আমিন, নীলফামারী সরকারি কলেজের বাংলার প্রভাষক শারমিন সুলতানা, চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক অর্পিতা ধর, নোয়াখালী সরকারি কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক মো. নাজিম উদ্দিন, দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের দর্শনের প্রভাষক মো. হাবিবুর রহমান, নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনার প্রভাষক মো. ইসমাইল হোসেন, গাইবান্ধার পলাশবাড়ী কলেজের বাংলার প্রভাষক সঞ্চিতা সাহা এবং জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিসমত উল্লাহ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক জ্যাক পরভেজ রোজারিও।

জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence