চট্টগ্রামে জলাবদ্ধতা, ড্রেনে পড়ে নিমিষেই একজন নিখোঁজ (ভিডিও)

২৫ আগস্ট ২০২১, ০৯:০০ PM

চট্টগ্রামের মুরাদপুরে বুধবার দুপুরে রাস্তায় হেঁটে যাওয়ার সময় ড্রেনে পড়ে নিখোঁজ হন এক ব্যক্তি

চট্টগ্রামের মুরাদপুরে বুধবার দুপুরে রাস্তায় হেঁটে যাওয়ার সময় ড্রেনে পড়ে নিখোঁজ হন এক ব্যক্তি © স্ক্রিনশট

বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা কোনোভাবেই কাটছে না। এবার চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হেঁটে যাওয়ার সময় ড্রেনে পড়ে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় মুরাদপুর পুলিশ বক্সের কাছে শুলোকবহর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম সালেহ আহমেদ। তিনি পেশায় সবজী ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমে গিয়েছিল। আজ বুধবার সকালে আনুমানিক ৫৫ বছর বয়সী সালেহ রাস্তা দিয়ে হাঁটার সময় ড্রেনে পড়ে যান। স্থানীয়রা এ সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১২টা থেকে উদ্ধার অভিযান চললেও সন্ধ্যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

আরও পড়ুন: বন্ধ হলো পাবজি ও ফ্রি ফায়ার গেইম

ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের লিডার বিপ্লব কান্তি নাথ বলেন, 'রাস্তায় জলাবদ্ধতার কারণে লোকটি ড্রেন দেখতে পাননি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।'

রাতে ফায়ার সার্ভিস অভিযান স্থগিত করেছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার কাজ শুরু করব ফায়ার সার্ভিস।

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬