কক্সবাজার সৈকতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২৩ আগস্ট ২০২১, ১২:০৫ AM

© সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর ইরফানুল হক মাহির (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২২ আগস্ট) রাত নয়টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে তার মরদেহ ভেসে আসে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার (এসপি) মো. জিল্লুর রহমান।

ইরফানুল হক মাহি কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসপি জিল্লুর রহমান জানান, শনিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুই শিক্ষার্থী সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। খবর পেয়ে তাদেরকে উদ্ধারে নামে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। ওই সময় একজনকে গুরুতর অবস্থায উদ্ধার করা হয়। তবে ইরফানুল নিখোঁজ ছিল। প্রায় ২৮ ঘণ্টা পর রোববার রাতে সায়মন বিচ পয়েন্টে তার মরদেহ ভেসে আসে।

এসপি বলেন, নিখোঁজের মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশসহ বিচ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close