মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে আজ আবারও আদালতে হাজির করা হচ্ছে। তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে শনিবার (২১ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যকে বিষিয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার পরীমণিকে একদিনের রিমান্ডে পাঠায় আদালত। গত ১০ আগস্ট দ্বিতীয় দফায় পরীমণির দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। আর গত ৫ আগস্ট তাকে চার দিনের রিমান্ড দিয়েছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে অবস্থিত পরীমনণির বাসা থেকে বিপুল পরিমান মাদকসহ তাকে আটক করে র্যাব। এই ঘটনায় ৫ আগস্ট পরীর বিরুদ্ধে মামলা করে র্যাব।