উপহারসামগ্রীর নিয়ে অসহায়দের পাশে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ হরিণাকুণ্ডের শিক্ষার্থীরা

১৮ আগস্ট ২০২১, ১১:৫৯ AM
করোনায় অসহায় এক পরিবারের পাশে হরিণাকুণ্ডের শিক্ষার্থীরা

করোনায় অসহায় এক পরিবারের পাশে হরিণাকুণ্ডের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

করোনায় অসহায় এক পরিবারের পাশে দাড়িয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ হরিণাকুণ্ডের শিক্ষার্থীরা। ঝিনাইদাহের হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের একটি অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় উপহারসামগ্রী দিয়েছে সংগঠনটি।

উপহারসামগ্রীর মধ্যে ছিল পোশাক, খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এসব উপহার হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসা অনুষদের বিপিটি ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের সদস্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফাত বিন ইসলাম শোভন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গণমাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে আমরা এ পরিবারের পাশে দাড়িয়েছি।

তিনি বলেন, এ ছাড়া আমরা করোনাকালীন সময়ে প্রায় ১২০০ প্যাকেট উপহারসামগ্রী দিয়েছি। আমাদের এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে, এটা চলমান থাকবে।

অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে রাফাত আরও বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছি। হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তিবর্গ আমাদের সহায়তা দিচ্ছেন।

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence