নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষে রক্তাক্ত বিএনপি নেতা আমিনুল

১৭ আগস্ট ২০২১, ১২:৪৯ PM
রক্তাক্ত সাবেক ফুটবলার বিএনপি নেতা আমিনুল

রক্তাক্ত সাবেক ফুটবলার বিএনপি নেতা আমিনুল © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। 

জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জিয়ার মাজারে ফুল দিতে যায়। এ সময় চন্দ্রিমা উদ্যানের সব গেট বন্ধ ছিল। 

পরে অনেকেই আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের পাশের দেয়াল টপকে জিয়ার মাজারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। এতে অনেক নেতাকর্মী আহত হন। এছাড়া বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। 

বিএনপি নেতা আমিনুলের ছোট ভাই কিবরিয়া বলেন, নেতাকর্মীরা জিয়ার মাজারে ফুল দিতে গেলে পুলিশ অতর্কিত হামলা চালায়। এ সময় গুলিও ছোড়া হয়। এতে আমিনুলের ঘাড়ে, পেটে ও পিঠে তিনটি গুলি লাগে।

তবে আমিনুলের শরীরের রাবার বুলেট নাকি গুলি লেগেছে তা নিশ্চিত করতে পারেননি কিবরিয়া। 

আহত বিএনপি নেতা আমিনুলকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার ভাই। 

এর আগে সংঘর্ষের সময় আমিনুল হক বলেন, জিয়ার মাজারে ফুল দিতে এসেছিলাম আমরা। পুলিশের কাছে অনুমতি নেওয়া ছিল। কিন্তু জিয়ার মাজারে ঢুকতে সব পথ বন্ধ করে দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও গুলি করে। 

তবে সংঘর্ষের ঘটনা এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: …
  • ০৬ এপ্রিল ২০২৬