মমেকে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

১৬ আগস্ট ২০২১, ১০:২৯ AM
মমেকে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

মমেকে করোনায় আরও ১৩ জনের মৃত্যু © টিডিসি ফাইল ফটো

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন করোনা পজিটিভ এবং নয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (১৬ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিরিনা (৫০), সিরাজ মিয়া (৫৫), ভালুকার আমির আলি (৭০), নেত্রকোনার কেন্দুয়ার জম্মাত আলি (৯০)।

উপসর্গ নিয়ে মৃত হলেন- ময়মনসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ধোবাউড়ার আয়েশা খাতুন (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁওয়ের নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রতন মিয়া (৫০), রেনু আক্তার (৩৫), জামালপুর সদরের মরিয়ম (৬৫), টাঙ্গাইল ঘাটাইলের সুকুর মাহমুদ (৮০)।

মমেকের ডা. মুন জানান, করোনা ইউনিটে কিছুটা কমতে শুরু করেছে রোগীর চাপ। তবে আসন ফাঁকা নেই আইসিইউতে। বর্তমানে ৪০২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৬৩ জন। এর মধ্যে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৮টি নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৩৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২২ জন।

ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence