হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬

১৬ আগস্ট ২০২১, ০৯:১১ AM
হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬ © টিডিসি ফাইল ফটো

হবিগঞ্জের নছরতপুরে ট্রাক- সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর পাওয়ার প্ল‍্যান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং সদর হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী এবং চারজন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬