স্কুল-কলেজ খোলা নির্ভর করছে দুটি বিষয়ের ওপর

১৫ আগস্ট ২০২১, ০৯:২৩ PM
স্কুল-কলেজ খোলা নির্ভর করছে দুটি বিষয়ের ওপর

স্কুল-কলেজ খোলা নির্ভর করছে দুটি বিষয়ের ওপর © ফাইল ফটো

স্কুল-কলেজ খোলা এখন দুটি বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত সংক্রমণের হার কমে যাওয়া আর দ্বিতীয়ত সবাইকে টিকার আওতায় নিয়ে আসা। এ দুটি যখন হবে তখন আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারব।

রবিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবেশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দিতে পারব সেটা বলার কোনো সুযোগ নেই। পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে।

ডা. দীপু মনি আরও বলেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নির্ভর করছে অবস্থা কখন কী রকম দাঁড়ায় তার ওপর। গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ অনেক কমে গিয়েছিল। এ বছরও সেটি হলে সে সময়ে আমরা ভেবেছি এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে পারব। আর শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়া সম্ভব হবে। বিশেষজ্ঞরা যেমন বলেন যে, শতকরা পাঁচ ভাগ বা তার কম হলে তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সেটা যেমন আমরা মাথায় রাখছি, তেমনি একই সঙ্গে টিকার কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: …
  • ০৪ এপ্রিল ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক
  • ০৪ এপ্রিল ২০২৬
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের শান্তি পরিকল্পনা ভেস্ত…
  • ০৪ এপ্রিল ২০২৬