শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সব প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী

১৪ আগস্ট ২০২১, ১০:৪১ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, দেশে করোনা সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।

আজ শনিবার (১৪ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে অভিভাবকেরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে চাইবে না। কেননা সবার কাছে জীবনের নিরাপত্তাটা আগে।

তিনি বলেন, আমরা কেউ চাইব না আমাদের ছেলে-মেয়েদের ক্ষতি হোক। কিংবা অন্য কারও ক্ষতি হোক। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে রোডম্যাপ, আমরা সে অনুযায়ী আগাচ্ছি।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংক্রমণ কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে কবে সংক্রমণের হার কমবে, আর কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটি বলতে পারছি না। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে সংক্রমণেরা হার কমানো সম্ভব।

বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬