চীনের আরও ১৮ লাখ টিকা ঢাকায়

১২ আগস্ট ২০২১, ১২:৩০ AM
চীনের আরও ১৮ লাখ টিকা ঢাকায়

চীনের আরও ১৮ লাখ টিকা ঢাকায় © সংগৃহীত

চীন থেকে পাঠানো সিনোফার্মের আরও প্রায় ১৮ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার (১১ আগস্ট) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় চীনা দূতাবাস কর্মকর্তা হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে জানান, বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেয়। এটি স্থানীয় সময় রাত ৮টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় একটি ফ্লাইটে ১৭ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। উল্লেখ্য, গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। ১৭ জুলাই দ্বিতীয় দফায় আসে আরও ২০ লাখ টিকা। এরপর ৩০ জুলাই আরও ৩০ লাখ। এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। প্রথম দফায় ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় দেয় আরও ছয় লাখ ডোজ।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
পড়াশোনা ও কাজ সহজ করতে নোটবুকএলএমের ৮ কার্যকর কৌশল
  • ১২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
close