সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিস্কার

০৯ আগস্ট ২০২১, ০৬:১১ PM
সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিস্কার

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিস্কার © টিডিসি ফাইল ফটো

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আজ সোমবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান।

জানা যায়, আবিষ্কৃত গ্যাস স্তরটিতে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যাবে। স্তরটিতে গ্যাসের পরিমান GIIP (Gas Initially In Place) ৬৮ বিসিএফ (প্রায়) এবং Recovery ৭০% বিবেচনায় উত্তোলন যোগ্য গ্যাসের মজুন ৪৮ বিসিএফ (প্রায়)। আবিষ্কৃত গ্যাস স্তরের প্রেসার ৬২৬০ পিএসআই এবং সারফেস ফ্লোইং প্রেসার (৩৬/৬৪ ইঞ্চি চোকে) ১২৭০ পিএসআই পাওয়া গেছে। উত্তোলনযোগ্য গ্যাসের মোট মূল্য ১২৭৬ (এক হাজার দুই শত ছিহাত্তর) কোটি টাকা। দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস প্রবাহ নিলে প্রায় ১২-১৩ বৎসর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

২৮তম গ্যাস ক্ষেত্র আবিস্কারের পর প্রতিক্রিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের ক্ষণে এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে নতুন গ্যাসক্ষেত্র আবিস্কার আমাদের জন্য নি:সন্দেহে খুবই স্বস্তির খবর। ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, বাপেক্স এর সক্ষমতা ক্রমশঃ বৃদ্ধি করা হচ্ছে। নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কার, অনুসন্ধানের জন্য বাপেক্সকে আগের যেকোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী করা হয়েছে। প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর হাত ধরে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার যে ভিত রচনা হয়েছে তা তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আরো দ্রুত অগ্রসরমান হচ্ছে।

ট্যাগ: গ্যাস
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬