ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

১২ এপ্রিল ২০২৬, ০৫:২২ PM
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা © সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ভারতের পাঞ্জাবভিত্তিক দেশ ভগত ইউনিভার্সিটির (ডিবিইউ) মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই অনুষ্ঠানে ডিআইইউ বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং’ (বিসিআরপি)-এর সঙ্গেও পৃথক আরেকটি চুক্তি সম্পাদন করে।

সম্প্রতি আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ দ্বিপক্ষীয় চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতার ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ডিআইইউর অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী ‘From Tradition to Transformation: The Rise of Modern Literature in South Asia’ শীর্ষক একটি বিশেষজ্ঞ বক্তৃতা প্রদান করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দেশ ভগত ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ড. জোরা সিং, প্রো-চ্যান্সেলর ড. তাজিন্দর কৌর, ভাইস চ্যান্সেলর ড. হর্ষ সদাবর্তী, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমরজিৎ সিং এবং ড. নাসির উদ্দিন সোফি।

অন্যদিকে ডিআইইউর পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে আন্তঃসীমান্ত একাডেমিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষা ও গবেষণার পরিধি বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ভারতের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই নতুন চুক্তিকে সেই ধারাবাহিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬