শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

০৯ আগস্ট ২০২১, ০২:২৮ PM
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম © ছবি : সংগৃহীত

বিধি-নিষেধ শিথিল হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৯ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আগামী ১১ আগস্ট থেকে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট-শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নির্দেশনা নেই।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিক্রিয়েশন সেন্টার বা এ ধরনের গ্যাদারিংয়ে পারমিশন দেয়া হয় নাই।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে তিনি বলেন, 'এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। উনারা আলাপ করছেন কীভাবে কী করা যায়। আগে তো ভ্যাকসিনেশন জোরদার করছে। যাতে ছাত্রদেরও দেওয়া যায়। এটা শিক্ষা মন্ত্রণালয় ব্রিফ করবে।' 

তিনি আরো জানান, আগামী ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল হলেও পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে না।

গত বছরের মার্চে দেশে করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

তবে এর আগের তথ্য অনুযায়ী, সংক্রমণ কমে গেলে সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্কুল পর্যায়ের আপাতত এই পরিকল্পনার মধ্যে নেই।

ট্যাগ: করোনা
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬