দেশে টিকার সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী

০৭ আগস্ট ২০২১, ০৯:৩৫ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন © ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে টিকার কোন সংকেট নেই। দেশের সকল নাগরিকই কভিড-১৯ প্রতিরোধক টিকা পাবেন। শনিবার সকালে সিলেট নগরীর রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকারের হাতেও পর্যাপ্ত পরিমাণ টিকার মওজুদ রয়েছে। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশের সকল মানুষকে করোনা প্রতিরোধক টিকা প্রদান করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। আগামীতে আরো প্রচুর পরিমাণ টিকা দেশে আসবে।

পড়ুন: ১৮ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

‘জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’কে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে এ টিকা নেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়ায়
  • ১৯ মার্চ ২০২৬
সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা
  • ১৯ মার্চ ২০২৬
ড. ইউনুসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সাবেক ধর্ম উপদেষ্টার
  • ১৯ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে স্বামীর বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে…
  • ১৯ মার্চ ২০২৬
ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, পড়ে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৯ মার্চ ২০২৬
শুক্রবার চাঁদপুরসহ দেশের যেসব এলাকায় উদযাপন হবে ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence