২৪ ঘণ্টায় আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

০৫ আগস্ট ২০২১, ০৬:৩২ PM
২৪ ঘণ্টায় আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১৮ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছেন ২০৮ জন।

এ নিয়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৫ জনে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২০৮ জন এবং ঢাকার বাইরে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close