টিকা সংকট: ৭-১২ আগস্ট কার্যক্রম সীমিত ঘোষণা

০৪ আগস্ট ২০২১, ১১:৫৭ PM
টিকা সংকট: ৭-১২ আগস্ট কার্যক্রম সীমিত ঘোষণা

টিকা সংকট: ৭-১২ আগস্ট কার্যক্রম সীমিত ঘোষণা © ফাইল ফটো

হঠাৎ করে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সীমিত ঘোষণা করা হয়েছে। টিকা সল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বুধবার (৪ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ‘আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা সল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত শুধু ৭ আগস্ট শুধু একদিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেওয়া হবে, অনেক চেষ্টার পরও এটা  পরিবর্তন করা যাচ্ছে না।  

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনাসভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি  পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬