র‌্যাব সদর দফতরে নেয়া হচ্ছে পরীমনিকে

০৪ আগস্ট ২০২১, ০৮:৩৮ PM
পরীমণিকে বাসা থেকে বের করা হচ্ছে

পরীমণিকে বাসা থেকে বের করা হচ্ছে © সংগৃহীত

রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক নায়িকা পরীমনিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদরদফতরে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, পরীমণিকে নেওয়া হচ্ছে র‍্যাবের সদর দফতরে।

এর আগে বিকেল চারটায় বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে পরীমনির ফ্ল্যাটে অভিযানে যান র‍্যাবের সদস্যরা। তবে প্রায় ঘণ্টাখানেক সময় তিনি র‍্যাব সদস্যদের গেটে আটকে রেখে ফেসবুক লাইভে যান। লাইভ শেষে তিনি গেট খুলে দেন।

অভিযানের এক পর্যায়ে তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, অভিযানের সময় মদসহ বিভিন্ন বিষয়ে পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬