১১ আগস্ট থেকে দোকানপাট খোলা হবে

০৩ আগস্ট ২০২১, ০২:১২ PM
বিধিনিষেধ বাড়ল

বিধিনিষেধ বাড়ল © ফাইল ফটো

আগামী ১১ আগস্ট থেকে দেশের সব দোকানপাট খুলে দেয়া হবে। এর আগে দকানের কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাসের টিকা নিতে হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেয়া হবে। তবে এর আগে অবশ্যই দোকান মালিক ও কর্মচারীদের করোনা ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন না নিয়ে দোকান খোলা যাবে না।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন চলমান থাকবে। এরপর লকডাউন তুলে নেয়া হবে। ১১ আগস্ট থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে। ১১ আগস্ট থেকে গণপরিবহন, লঞ্চ, দোকানপাট, শপিংমল সবকিছু খুলে দেয়া হবে। তবে এর আগে সবাইকে টিকা নিতে হবে। টিকা না নিয়ে কেউ দোকানপাট খুলতে পারবে না।

ট্যাগ: করোনা
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬