নতুন বাইক কাল হল কলেজছাত্র ইসরাফিলের

৩১ জুলাই ২০২১, ০৭:৪৩ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

যশোরের মনিরামপুরে খেজুর গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইসরাফিল হোসেন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ইসরাফিলের চাচা হযরত আলী। শুক্রবার বিকেলে উপজেলার এড়েন্দা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত কলেজ ছাত্র একই উপজেলার লেবুগাতি গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পারিবার সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগে নতুন মোটরসাইকেল কেনে ইসরাফিল। গতকাল বিকেলে তার চাচাকে নিয়ে তার দাদির জন্য ওষুধ আনতে গোয়ালদহ বাজারে যায়। বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যায় ইসরাফিল।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬