করোনায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

৩১ জুলাই ২০২১, ০৭:০৮ PM
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন © ফাইল ছবি

পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে গলাচিপা উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন (৪৬) মারা গেছেন। আজ শনিবার (৩১ জুলাই) সকাল ৭টায় ঢাকার ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছন।

মৃত জামাল হোসেন জেলার দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের বাসিন্দা ছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম জানান, জামাল হোসেনের গত ১২ জুলাই করোনা শনাক্ত হয়। পরে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করলে, তিনি ২৮ জুলাই ঢাকায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ তিনি মারা যান বলে জানান তিনি।

ট্যাগ: করোনা
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬