করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু

৩০ জুলাই ২০২১, ০৯:২৩ AM
সাইদুর রহমান

সাইদুর রহমান © ফাইল ফটো

রাজশাহীর বাঘায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ওই শিক্ষকের নাম সাইদুর রহমান (৫২)। সে স্থানীয় নওটিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও পীরগাছা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

জানা গেছে, সাইদুর রহমান গত ২৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরদিন তার অবস্থার অবনতি হতে শুরু করে। এক সপ্তাহ চিকিৎসা পর বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। 

এ বিষয়ে নওটিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বানু জানান, সাইদুর রহমান খুব ভালো একজন শিক্ষক ছিলেন। তার পাঠদান শিক্ষার্থীরা অতি সহজে বুঝতে পারতেন। তার মৃত্যুতে স্কুলের ক্ষতি অপূরণীয়  হলো। 

মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬