২৪ ঘণ্টায় আরও ১৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৯ জুলাই ২০২১, ০৬:৩৫ PM
২৪ ঘণ্টায় আরও ১৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় আরও ১৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৯৪ জন রোগী ভর্তি হয়েছেন, যা একদিনে এ বছরে দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৮১ জন এবং ঢাকার বাইরে নতুন রােগী ভর্তি হয়েছে ১৩ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬১৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ২৪ জন।

আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
close