খুলনায় এক দিনে ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৮

২৫ জুলাই ২০২১, ০১:৩৮ PM
খুলনায় এক দিনে ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৮

খুলনায় এক দিনে ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৮ © সংগৃহীত

খুলনা বিভাগে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের। এর আগে শনিবার (২৪ জুলাই) বিভাগে ৩৩ জনের মৃত্যু হয় এবং ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। রোববার (২৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে; বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬